ইরাক ও ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর জড়ানো উচিত হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান বিষয়ে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনাকালে তিনি এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ইরাকের সাথে যা ঘটেছে তা আপনারা দেখছেন। আমরা সেখানে অত্যন্ত খারাপ কাজ করেছি। আমরা যা করেছি, তা ছিল খুবই বোকামি। আসলে, আমাদের সেখানে যাওয়াই উচিত হয়নি।
