মৌলভীবাজারে সৈয়দ তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

খ ম জুলফিকার | মৌলভীবাজার থেকে:

মৌলভীবাজারে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে সৈয়দ তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন ২০২৬) সকাল ১১টায় সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ডা. ছাদিক আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমাদ উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, দলের নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান।

এ সময় বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এমন মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সময়ের অন্যতম বড় দায়িত্ব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি লিডার ও তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার মো. মশাহিদুর রহমান, প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, প্রকৌশলী মো. মনসুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, প্রবাসী আব্দুল আজিজ, মো. আলাউদ্দিন, জুনেল আহমদ, আব্দাল আহমেদ, আব্দুর রহমান আশিক, সমাজসেবক সায়েম রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী সৈয়দ মমসাদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ময়নু, সাংবাদিক মো. শাহজাহান মিয়া ও মাহবুর রহমান রাহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চক্ষু শিবিরে বিপুল সংখ্যক রোগী বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।