🏏 দেড় বছর পর বাংলাদেশের সিরিজ জয়
নিজস্ব প্রতিবেদক:
দেড় বছর পর আবারও ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মিরপুরে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
এই জয়ের মাধ্যমে ওয়ানডে ইতিহাসে নিজেদের দ্বিতীয় বৃহত্তম ব্যবধানের জয় পেল টাইগাররা। এর আগে ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়েছিল বাংলাদেশ।
এর মধ্য দিয়ে দীর্ঘ দেড় বছরের অপেক্ষার অবসান ঘটল। সর্বশেষ ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্…