সিলেট, বৃহস্পতিবার — বহুল আলোচিত সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হয়নি; হজযাত্রী পরিবহনের কারণে সাময়িকভাবে এ রুটে ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, হজ ফ্লাইট কার্যক্রম শেষ হলে ম্যানচেস্টার রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হবে বলে সরকার আশাবাদী।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। জনগণের আশা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাতে সরকারের বর্তমান মেয়াদের প্রতিটি দিন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে নিবেদিত থাকবে।
প্রবাসী যাত্রীদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, বিমানবন্দরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করতে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আগামী রোববার বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে বিমানবন্দর পরিদর্শন করে সমস্যার তালিকা প্রস্তুত করবেন এবং দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, শুধু সিলেট নয়, দেশের সব বিমানবন্দরে পর্যায়ক্রমে প্রবাসী যাত্রীদের জন্য সর্বোচ্চ সুযোগ–সুবিধা নিশ্চিত করা হবে।
ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।