হজে যোগ দিতে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি বাংলাদেশি, পরিচালিত হয়েছে ১৩১টি ফ্লাইট

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৩১টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, ১০ মে সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৮ এপ্রিল শুরু হও…

ফোনের অ্যাপে বাংলা ভাষায় হজের পুরো গাইডলাইন

হজ পালন মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তবে এর বিভিন্ন ধাপ ও নিয়ম অনেকের কাছেই জটিল মনে হতে পারে। বিশেষ করে নতুন হজযাত্রীদের জন্য সঠিক সময়সূচি, করণীয় ও দোয়া সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। এই প্রয়োজনকে সামনে রেখে বাংলা ভাষাভাষীদের জন্য এখন বেশ কিছু মোবাইল অ্যাপ তৈরি হয়েছে, যা হজের প্রস্তুতিকে সহজ করে তুলছে।

এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি অ্যাপ হলো— হজ গাইড ইন বাংলা, হজ গাইড এবং লাব্বাইক।

হজ গাইড ইন বাংলা অ্যাপটি বিশেষভাবে নতুন হজযাত্রীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। …

৪০ দিন পর মুসল্লিদের জন্য খুললো আল-আকসা মসজিদ, ফজরে অংশ নিলেন হাজারো ফিলিস্তিনি

৪০ দিনের নিষেধাজ্ঞা শেষে অধিকৃত পূর্ব জেরুজালেমের Al-Aqsa Mosque প্রাঙ্গণ আবারও ফিলিস্তিনি মুসল্লিদের জন্য খুলে দিয়েছে Israel। এ তথ্য জানিয়েছে Al Jazeera।

যাচাই করা এক ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে ফিলিস্তিনিরা দলে দলে মসজিদের ফটক দিয়ে প্রবেশ করছেন। প্রায় তিন হাজার মুসল্লি সেখানে ফজরের নামাজে অংশ নেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খ্রিস্টান, ইহুদি ও মুসলিমদের পবিত্র স্থানগুলোতে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল অথবা খুব সীম…

হজযাত্রীদের সুবিধায় মক্কায় নতুন বিমানবন্দর ও মেট্রোরেল প্রকল্প

হজ ও ওমরা পালনকারীদের যাতায়াত আরও সহজ, দ্রুত এবং আরামদায়ক করতে মক্কায় বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে সৌদি আরব। এর অংশ হিসেবে নতুন একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং আধুনিক মেট্রোরেল ব্যবস্থা নির্মাণের কাজ দ্রুত অগ্রসর হচ্ছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড দ্য হোলি সাইটস’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আল-রশিদ সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মক্কায় প্রস্তাবিত বিমানবন্দর ন…

মে মাসেই ঈদুল আজহা? পূর্বাভাসে সম্ভাব্য তারিখ ঘোষণা

ঈদুল ফিতরের আনন্দের রেশ কাটতে না কাটতেই পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে নতুন খবর সামনে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের মে মাসের শেষার্ধেই উদযাপিত হতে পারে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরদিন, অর্থাৎ ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আমিরাতে।

এদিকে চাঁদ দেখার প্রচলিত নিয়ম এবং ভৌগোলিক অবস্থানের কারণে বাংল…

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে পবিত্র রমজান

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালিত হচ্ছে। মুসলিম বিশ্বে রমজানের শেষ জুমা বিশেষ তাৎপর্য বহন করে, যা জুমাতুল বিদা নামে পরিচিত।

শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করছেন। নামাজের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করেন।

জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সম…

বিদায়ের পথে মাহে রমজান: শেষ সময়ে তওবা, ফিতরা ও ইবাদতে গুরুত্বারোপ

লন্ডন বাংলা টাইমস অনলাইনপবিত্র মাহে রমজান শেষের পথে। ইবাদত-বন্দেগির এই বরকতময় মাস বিদায়ের মুহূর্তে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মহান আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা।

ধর্মীয়ভাবে বলা হয়, ইস্তিগফারের মাধ্যমে যেকোনো ভালো কাজের সমাপ্তি মানুষের জীবনে কল্যাণ বয়ে আনে। তাই রমজানের শেষ দিনগুলোতে তওবা-ইস্তিগফারে মনোযোগ দেওয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, নামাজ শেষে যেমন ‘আস্তাগফিরুল্লাহ’ পড়া হয় এবং হজের পর তওবার মাধ্যমে ইবাদতের পূর্ণতা আনা…

ভাগ্য রজনী: শবে ক্বদর

মূলত: ও প্রধানত: সেমিটিক অনার্য বঙ্গলা জাতির আদি পুরুষগণ সেই আদি কালেই বুঝতে পেরেছিলেন তাঁদের নিজেদের জীবন ও পরিবেশের ওপর তাঁদের নিয়ন্ত্রণ খুবই কম। জীবণ ও পরিবেশের ওপর নিয়ন্ত্রণের বিচারে তার অতি অল্প ভাগ থেকে থাকে নিজের হাতে, আর বাদ বাকী ভাগের নিয়ন্ত্রণ রযে যায় অন্য কারো হাতে। জীবন ও পরিবেশের সামগ্রিকের এই ভাগা-ভাগীর উপলব্ধি থেকে উন্মেষ হযে থাকবে তাঁদের “ভাগ্য”-এর ধারণার। নিজের জীবন ও পরিবেশের কত ভাগের নিয়ন্ত্রণ নিজের হাতে, আর কত ভাগ নয় – তা জনে জনে ভিন্ন ভিন্ন হয় বলে পরিলক্ষিত হলে মান…

মালয়েশিয়ায় সুমধুর কণ্ঠে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশের কুরআনের পাখিরা

আহমাদুল কবির, মালয়েশিয়া:

বিশ্বমঞ্চে বাংলাদেশের হাফেজদের উজ্জ্বল পদচারণা। হিফজুল কুরআন চর্চায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে এক উজ্জ্বল উদাহরণ। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাগুলোতে প্রায় প্রতি বছরই বাংলাদেশি হাফেজরা চ্যাম্পিয়ন হয়ে দেশের নাম উজ্জ্বল করছেন। তাদের মধুর তিলাওয়াত শুধু প্রতিযোগিতার মঞ্চেই নয়, বরং বিশ্বের নানা দেশের মসজিদে মুসল্লিদের হৃদয়েও গভীর ছাপ ফেলছে।

বিশেষ করে পবিত্র রমজান মাসে তারাবির নামাজে ইমামতি করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ পাচ্ছেন অসংখ্য বাংলাদেশি হ…

রমজানের শিক্ষা—মা-বাবার সন্তুষ্টিতেই জান্নাত

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন,

“ওই ব্যক্তির নাক মলিন হোক, যার কাছে আমার কথা আলোচনা করা হলো অথচ সে আমার ওপর দরুদ পাঠ করল না। ওই লোকের নাক মলিন হোক, যার কাছে রমজান মাস এলো, তারপর তাকে ক্ষমা করার পূর্বেই রমজান শেষ হয়ে গেল, অথচ সে ক্ষমাপ্রাপ্ত হলো না। ওই ব্যক্তির নাক মলিন হোক, যে তার মা-বাবাকে বার্ধক্য অবস্থায় পেয়েও তাকে জান্নাতে নিতে পারল না।” (তিরমিজি)

পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি নির্দেশনা রয়েছে এই হাদিসে। এর মধ্যে অন্যতম হলো মা-বাবার সঙ…