ইরানের হরমোজগানে বালিকা বিদ্যালয়ে ইসরাইলি হামলা: নিহত শিক্ষার্থী বেড়ে ৪০

আইআরএনএ জানিয়েছে, ইরান-এর দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, শনিবার সকালে এই হামলা চালানো হয়। এর আগে একই হামলায় পাঁচ ছাত্রী নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছিল। পরে হতাহতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার সকালেই ইরানজুড়ে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্রইসরাইল। এরপর রাজধানী তেহরান পাল্টা হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।

হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি ও বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে এখনও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে ইরানি সূত্র।