বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবী দৌলত খান বাবুল আর নেই
লন্ডন, ২৫ মার্চ: পূর্ব লন্ডনের পরিচিত ক্রীড়াবিদ ও সমাজসেবী দৌলত খান বাবুল আর নেই। আজ বুধবার সকাল ৯টায় Royal London Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬২ বছর।
দৌলত খান বাবুল দীর্ঘদিন ধরে কমিউনিটি ও ক্রীড়া অঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে, সোনালী অতীত, নিউওয়ার্ক ইয়ুথ লন্ডনসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একজন ক্রীড়াবিদ হিসেবে তিনি কমিউনিটিতে সুপর…