২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী মাহমুদ আহমাদিনেজাদ ইসরাইলি–মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন—এমন দাবি করেছে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম।
ইরানি লেবার নিউজ এজেন্সি (ILNA)-এর বরাত দিয়ে রোববার (১ মার্চ) এ খবর প্রকাশ করেছে ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম Jerusalem Post। প্রতিবেদনে বলা হয়, উত্তর-পূর্ব তেহরানের নার্নাক এলাকায় আহমাদিনেজাদের বাসভবনে হামলা চালানো হলে তিনি ও তার কয়েকজন দেহরক্ষী নিহত হন।
তবে এ তথ্য এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ইরান কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
উল্লেখ্য, প্রেসিডেন্ট হওয়ার আগে আহমাদিনেজাদ আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
