ইসরাইলকে লক্ষ্য করে কয়েক মিনিটের ব্যবধানে দুই দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শুক্রবার বিকেলে তেহরান থেকে নতুন করে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে তেহরান। সেই সময় থেকে ইসরাইলের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।
সম্প্রতি ইরান ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাত্রা বাড়িয়েছে বলে জানা গেছে। এসব ক্ষেপণাস্ত্রের প্রতিটিতে প্রায় ২০টি ছোট বোমা থাকে, যা বিস্ফোরণের আগে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। মাঝ আকাশ থেকেই বোমাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ায় এগুলো প্রতিহত করা ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
ফলে গত কয়েক দিনে ইসরাইলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
