নর্থ ওয়েস্ট প্রতিনিধি:
সান্ডারল্যান্ড হেনডনের জন্য এমন নেতৃত্ব প্রয়োজন, যা মানুষকে একত্রিত করে এবং সবার জন্য কাজ করে—এই বিশ্বাস থেকেই লেবার পার্টির প্রার্থী সৈয়দা শিল্পীর প্রতি সমর্থন জানানো হয়েছে।
স্থানীয় কমিউনিটিতে সক্রিয় ভূমিকা রেখে সাইদা ইতোমধ্যেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। SBIC-এর সঙ্গে কাজের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই কাজই তাকে মানুষের আস্থার জায়গায় নিয়ে গেছে।
সাইদা মনে করেন, একটি শক্তিশালী সমাজ গড়তে প্রয়োজন ন্যায়বিচার, পারস্পরিক সম্মান এবং ঐক্য। তিনি হেনডনের মানুষের বাস্তব সমস্যাগুলো বোঝেন এবং সেগুলোর কার্যকর সমাধানে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তার লক্ষ্য একটি নিরাপদ, শক্তিশালী এবং সম্ভাবনাময় হেনডন গড়ে তোলা—যেখানে প্রত্যেক মানুষ, তাদের পটভূমি যাই হোক না কেন, নিজেকে মূল্যবান মনে করবে এবং এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।
প্রতিদিন তিনি বিভিন্ন পটভূমির মানুষের সঙ্গে কাজ করে তাদের সমস্যার কথা শুনছেন এবং বাস্তবসম্মত সমাধানের পথে এগিয়ে যাচ্ছেন। তার বিশ্বাস, বিভাজন নয়—ঐক্যই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।
হেনডনের একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আগামী May 2026 Local Elections-এ সৈয়দা শিল্পী কে সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে।
