নরথাম্পটন বাংলাদেশী চেম্বারের উদ‍্যেগে নরথাম্পটন বিশ্ববিদ‍্যালয়ে বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি: যুক্তরাজ‍্যের নরথাম্পটন বাংলাদেশী চেম্বারের উদ‍্যোগে গত ২৯ মার্চ রবিবার নরথাম্পটন বিশ্ববিদ‍্যালয়ে বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক খান ।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ,সেলিব্রেটি শেফ টিপু রহমান ,কমিউনিটি নেতা নাজ ইসলাম ,সেলিম আহমদ এমবিই ,স্থানীয় সিভিক মেয়র ,কাউন্সিলার, নরথাম্পটন কাউন্সিলের উচ্চ পদস্থ কর্মকর্তা ,ব‍্যবস‍্যয়ী ও কমিউনিটি
নেতৃবন্দসহ বিপুল সংখ‍্যক নারী ,পুরুষ ও শিশুরা অংশ গ্রহণ।


জনাব মুজিবুর রহমান ও ইউসুফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে জাতীয় সংগীত গেয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।
প্রধান অতিথি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ মালেক খান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি চারন করেন বলেন -বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে এক সাথে কাজ করতে হবে ।তিনি মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও সকল শহীদানদের রুহের মাগফিরাত কামনা করেন ।