লন্ডন প্রতিনিধি: ঐতিহ্যবাহী শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডের একটি অভিজাত রেস্টুরেন্টে। রবিবার বিকাল ৬টায় শুরু হওয়া এ আয়োজনে কাউন্সিলর, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ট্রাস্টি উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানসুর আহমদ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন ট্রাস্টি ও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ট্রাস্টের সদস্যদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তারা শিক্ষা, স্বাস্থ্য ও মানবতার কল্যাণে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টকে আরও কার্যকর ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদও ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শেরপুরের আজাদ বখত হাই স্কুলকে কলেজে উন্নীত করা হয়েছে এবং ইতোমধ্যে দুটি হেলথ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে, যা স্থানীয় জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
