ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে পবিত্র রমজান
আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালিত হচ্ছে। মুসলিম বিশ্বে রমজানের শেষ জুমা বিশেষ তাৎপর্য বহন করে, যা জুমাতুল বিদা নামে পরিচিত।
শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করছেন। নামাজের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করেন।
জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সম…