মধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে চীন, যুক্তরাষ্ট্র–ইসরাইলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান-এর সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করে বেইজিং একে “জঙ্গলের আইন”-এর সঙ্গে তুলনা করেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-কে ফোন করে বেইজিংয়ের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, চীন–ইরান ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয় এবং ইরানের সার্বভৌমত্ব, নিরাপ…