হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরিপ্রেক্ষিতে কৌশলগত জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রণালিটি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না।

ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। আইআরজিসির পক্ষ থেকে এ জলপথ ব্যবহারকারী জাহাজগুলোকে প্রণালি বন্ধের বিষয়ে সরাসরি বার্তা দেওয়া হচ্ছে…

কুয়ালালামপুরে ‘বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট)–এর উদ্যোগে এক প্রীতি ও মিলনমুখর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুর-এর চাপাতি ডটকম রেষ্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া-এর মিনিস্টার (শ্রম) মোঃ সিদ্দিকুর রহমান।বিশেষ অতিথির বক্তব্যে…

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের কড়া হুশিয়ারি, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে ‘অপ্রতিরোধ্য জবাবের’ প্রতিশ্রুতি দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি)। শুক্রবার এক জরুরি বিবৃতিতে পরিষদ জানিয়েছে, ওয়াশিংটনের সাথে আলোচনা চলাকালীন সময়ে ‘আবারো’ এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক নীতিমালার চরম লঙ্ঘন।

এসএনএসসির বিবৃতিতে বলা হয়, “শত্রুপক্ষ ভুলভাবে ধারণা করছে যে এ ধরনের আক্রমণের মাধ্যমে ইরানি জনগণ তাদের তুচ্ছ দাবির কাছে আত্মসমর্পণ করবে।” পরিষদ দাবি করে, ইরানের সশস্ত্র বাহিনী…

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলা: ট্রাম্পের ভাষায় ‘বড় ধরনের সামরিক অভিযান’

আন্তর্জাতিক উত্তেজনার চরম মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ভূখণ্ডে বড় মাত্রার সামরিক হামলা শুরু করেছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে “বড় ধরনের সামরিক অভিযান” হিসেবে উল্লেখ করে ইরানের সরকারি বাহিনীকে অবিলম্বে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইরানের একাধিক শহরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা ইরানের সামরিক স্থাপনাগুলোতে নির্ভুল ও শক্ত…

ইরানের হরমোজগানে বালিকা বিদ্যালয়ে ইসরাইলি হামলা: নিহত শিক্ষার্থী বেড়ে ৪০

আইআরএনএ জানিয়েছে, ইরান-এর দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, শনিবার সকালে এই হামলা চালানো হয়। এর আগে একই হামলায় পাঁচ ছাত্রী নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছিল। পরে হতাহতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার সকালেই ইরানজুড়ে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর রাজধানী তেহরান পাল্টা …

যুক্তরাষ্ট্রে মসজিদের ইমামকে লক্ষ্য করে গুলি: আতঙ্কে মুসলিম কমিউনিটি

যুক্তরাষ্ট্র — যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে দেশের অন্যতম বৃহৎ একটি মসজিদের ইমামকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রমজান মাসে সোমবার সন্ধ্যায় নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় হামলার মুখে পড়েন তিনি।

হামলার শিকার ইমাম শুয়াইব দিন ইউটা ইসলামিক সেন্টারের নেতা। তিনি শারীরিকভাবে অক্ষত থাকলেও তার গাড়িতে একাধিক গুলি লাগে। গুলিগুলো গাড়ির উইন্ডশিল্ডসহ সামনের ও পেছনের আসনে আঘাত করে।

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিন জানান, সন্দেহভাজন হামলাকারী তার বাড়ির বাইরে আ…

মালয়েশিয়ায় মাইগ্র্যান্ট কর্মী কেলেঙ্কারি প্রতিবেদন: গ্যাগ অর্ডার চেয়ে ব্যর্থ বেস্টিনেট

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার হাই কোর্ট বেস্টিনেট এসডিএন বিএইচডি ও দাতুক সেরি আমিনুল ইসলাম আবদুল নরের করা গ্যাগ অর্ডারের আবেদন খারিজ করে দিয়েছেন। সাম্প্রতিক এক মাইগ্র্যান্ট কর্মী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের পর গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য দেওয়া বন্ধে তারা যে আবেদন করেছিলেন, আদালত তা নাকচ করে দেন।বিচারপতি রোসলান মাত নর একতরফা আবেদনের শুনানিতে বলেন, মানহানির মামলায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যে কঠোর শর্ত পূরণ করতে হয়, এ ক্ষেত্রে তা পূরণ হয়নি।এর আগে ব…

ঐক্যের বার্তা দিয়ে বিদেশি দূতদের আশ্বস্ত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, বহুজাতিক ও বহুধর্মীয় রাষ্ট্র হিসেবে মালয়েশিয়ার টিকে থাকা নির্ভর করছে “এক পরিবার” হিসেবে পরস্পরকে গ্রহণ করার মানসিকতার ওপর। তিনি জোর দিয়ে বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতাই দেশের স্থিতিশীলতার মূল ভিত্তি।সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে, যা মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত বিদেশি কূটনীতিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।…

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে নতুন উষ্ণতা: ইফতারে আশাবাদের বার্তা

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দিন দিন আরও উষ্ণ ও সুদৃঢ় হচ্ছে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।সোমবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্…

আউলিয়া ফেডারেশনের উদ্যোগে মক্কা আল মুকাররমায় মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গত ২৩ ফেব্রুয়ারী সোমবার আউলিয়া ফেডারেশন,বাংলাদেশ উদ্যোগে মক্কা শহরের কুদাই আল হিজরা এলাকার দুররাত আল খাইমা হোটেলে এক মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা খাজা মঈন উদ্দিন জালালাবাদীর সভাপতিত্বে ও আউলিয়া ফেডারেশনের যুক্তরাজ‍্য শাখার সদস্য সচিব সলিসিটর এম ইয়াওর উদ্দিনের প্রানবন্ত পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মক্কা নগরীতে সফররত সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী ।অন্যান্যের মধ্যে বক্…