ইরানের হামলায় ইসরাইলের শিল্পাঞ্চলে রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কা

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর Beersheba-এর নিকটবর্তী নিওত হোভাব শিল্পাঞ্চলে ইরানের হামলার পর বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থল Neot Hovav Industrial Zone শহর থেকে মাত্র চার মাইল দূরে অবস্থিত। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত অন্তত একজন আহত হয়েছেন।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্ভাব্য ঝুঁকির কারণে ওই এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে এবং জানালা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের আশঙ্কা, শিল্পাঞ্চলের কারখানাগুলোতে থাকা বিপজ্জনক রাসায়নিক উপাদান ছড়িয়ে পড়তে পারে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।