তারেক রহমান কে জামায়াত আমিরের শুভেচ্ছা
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’ বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তিনি দলের সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে, যা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।