পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’ পাইলট কার্যক্রম, আসছে ই-হেলথ কার্ড ও ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি
পহেলা বৈশাখের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিক পর্যায়ে ৯টি উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রান্তিক কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত গঠিত কমিটির বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কৃষক কার্ড চালুর বিষয়ে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে, পহেলা বৈশাখের মধ্যেই এই কার্যক্রম শুরু করা সম্ভব হবে।…