হরমুজ প্রণালি ঘিরে যুদ্ধ উত্তেজনার মাঝেও স্বস্তি: জ্বালানি ও কাঁচামালভর্তি ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে
ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধঘিরে উত্তেজনার মধ্যেও বাংলাদেশের জন্য স্বস্তির খবর এসেছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যেই এর আগেই ওই পথ পেরিয়ে আসা ১৫টি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে প্রায় সাড়ে ৭ লাখ টন জ্বালানি তেল, গ্যাস ও শিল্পকারখানার কাঁচামাল রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৫টি জাহাজের মধ্যে ইতোমধ্যে ১২টি বন্দরে পৌঁছেছে। বাকি তিনটি জাহাজ চলতি সপ্তাহের মধ্যেই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজগু…