মেসিদের দুর্দান্ত কামব্যাক, মিসরকে বিদায় করে শেষ আটে আর্জেন্টিনা
আটলান্টায় শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে ২-০ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে আর্জেন্টিনা। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিসর। প্রতি-আক…