লন্ডন প্রতিনিধি: একতা ,ভ্রাতৃত্ববোধ ও কমিউনিটির পারস্পরিক ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আন্তরিক সৌহার্দ্যপুর্ণ পরিবেশে বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিত্ব,সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের প্রানবন্ত অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে গত ১১ই মার্চ পূর্ব লন্ডনের কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাউথ ইস্ট রিজিওনের কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সংগঠনের জয়েন্ট কনভেনর সৈয়দ সায়েম করিম ও আব্দুল বাসিত রফির যৌথ পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পেট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের পক্ষে ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মেদ, সংগঠনের পেট্রন কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবীন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর , কো-কনভেনর মসুদ আহমদ,
মেম্বার সেক্রেটারি ড. এম মুজিবুর রহমান ও জয়েন্ট কনভেনর জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গ্রেটার সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, বিশিষ্ট সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব, মাওলানা আব্দুল কাদের সালেহ,
টিভি টুয়ান্টি ফোর এর চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান, সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মুজিবুর রহমান মুজিব ও সাবেক সেক্রেটারি শাহ সাফি কাদির , কেন্ট রিজিওনের সভাপতি মুক্তার আলী, মাওলানা রফিক আহমদ, ব্যারিস্টার মোহাম্মদ শহীদ, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন রুজ,ও সাধারণ সম্পাদক আজিজুল আম্বিয়া, কবি মুজিবুল হক মনি,
বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল মুনিম সালিক, ট্রেভেলস ব্যাবসায়ী লুতফুর রহমান সায়েদ, মাওলানা মাহমুদ আলী, সাংবাদিক আব্দুল কাইয়ুম, খালেদ মাসুদ রনি, কামরুল আই রাসেল, বদরুল ইসলাম, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর শেখ নুরুল ইসলাম, হেলেন ইসলাম, কদর উদ্দিন, আব্দুর রহিম রঞ্জু, টিভি প্রেজেন্টার হেনা বেগম, আব্দুল মালিক, তৌসির আলী,খালেদ খান, আজম আলী, শাহ চেরাগ আলী, ফারহান সাদিক খান, মিসেস সুলতানা রশিদ জলি, মিসেস মুন কুরেশি, রুবি বেগম, কবি আসমা মতিন, লুপা বেগম, উর্মি বেগম, দীপা বেগম, সোপান আহমদ, আফতাব আহমদ, মিসেস জেসিকা চৌধুরী, জুবেল আহমেদ বেলাল,বদরুল হক মনসুর, তুহিন আহমেদ,
সহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে প্রবাসীদের অধিকার ও দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। একইসাথে প্রবাসীদের ঐক্য, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর ঐক্য, বাংলাদেশের অগ্রগতি ও কমিউনিটির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী।
ইস্ট লন্ডন, নর্থ লন্ডন ও এসেক্স ব্রাঞ্চের কমিটি অনুমোদন:
ইফতার পরবর্তী সাংগঠনিক সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনের অধীনে কয়েকটি ব্রাঞ্চের কমিটি অনুমোদন করা হয়।
ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভাপতি হিসেবে শাহ চেরাগ আলী, সিনিয়র সহ-সভাপতি আজম আলী, সহ-সভাপতি আজিজুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল বাসিত রফি, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ও সিনিয়র যুগ্ম সম্পাদক জোবায়ের কিবরিয়ার সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
নর্থ লন্ডন ব্রাঞ্চের সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন, সহ-সভাপতি হেনা বেগম, তুহিন আহমদ, রুহুল আমিন ও আব্দুল মালিক এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক দৌলত হোসেনের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
এছাড়া এসেক্স ব্রাঞ্চের আহ্বায়ক হিসেবে তৌরিস আহমদ, সদস্য সচিব নুরুল ইসলাম, জয়েন্ট কনভেনর হেলেন ইসলাম ও ফারহান সাদিক খান এবং সদস্য জুবেল আহমদ বেলালের সমন্বয়ে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
সভায় আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
