লন্ডনের ড্যাগেনহ্যামের গোরসব্রুক রোডে অবস্থিত জনপ্রিয় ভারতীয় রেস্টুরেন্ট Balti Cottage ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় দেড় বছর পর আবারও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দীর্ঘ এক বছর তিন মাস সংস্কারকাজ শেষে গত ২১ জুন রেস্টুরেন্টটি পুনরায় ক্রেতাদের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সাড়া পেয়ে অভিভূত হয়েছেন রেস্টুরেন্টটির মালিকপক্ষ।
রেস্টুরেন্টটির মালিক Abdul Aziz-এর ছেলে Raju Aziz জানান, গত বছরের ১৯ মার্চ সকালে রেস্টুরেন্ট খোলার প্রস্তুতির সময় অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু রেখেই তাঁর বাবা পাইকারি বাজারে চলে যান। কিছুক্ষণ পর প্রতিবেশীদের ফোনে জানতে পারেন, রেস্টুরেন্টে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুনে পুরো রান্নাঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ধোঁয়া ও পানি ব্যবহারের কারণে স্টোররুম, রেস্টুরেন্টের একটি অংশ এবং বুফে বসার জায়গাও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ফলে দীর্ঘ সময়ের জন্য ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হন তারা।
রাজু আজিজ জানান, এই ঘটনা তাঁর বাবার জন্য ছিল অত্যন্ত মানসিকভাবে আঘাতের। ১৯৯৫ সাল থেকে কঠোর পরিশ্রম করে গড়ে তোলা ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক নিয়মিত গ্রাহক অন্য রেস্টুরেন্টে চলে যান, যা তাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
তবে দীর্ঘ সংস্কার শেষে আবারও দরজা খুলতেই স্থানীয় বাসিন্দাদের আন্তরিক ভালোবাসা ও সমর্থন তাদের নতুন করে আশাবাদী করে তুলেছে। মালিকপক্ষ জানিয়েছে, সম্প্রদায়ের এই উষ্ণ সাড়া তাদের ভবিষ্যতের পথচলায় নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।
