ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত ইসরাইলের হাদেরা বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ধোঁয়া ওঠার একটি ভিডিও যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে BBC।
যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশের দিকে উঠছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বিবিসি নিশ্চিত করেছে, ভিডিওটি সাম্প্রতিক এবং প্রথমবারের মতো আজই অনলাইনে প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি ইসরাইলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ২০২২ সালে এটি কয়লাভিত্তিক থেকে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হয়।
তবে হামলার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। ইসরাইল ইলেকট্রিক করপোরেশনের বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোয় কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাটি নিয়ে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
