ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

লন্ডন প্রতিনিধি: ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম এলাকা থেকে বৃটেনের স্বনামধন্য গ্রীন পার্টির কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক শেখ ফারুক আহমদ।

দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকার ফলে এলাকায় তিনি একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে তিনি কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

বর্তমানে তিনি ডেগেনহাম ইসলামিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক (Religion Secretary) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ডেগেনহাম ফেইথ অ্যান্ড বিলিফ ফোরামের সদস্য।

শেখ ফারুক আহমদ “হাউস অব গিভিং, ডেগেনহাম”-এর অন্যতম প্রতিষ্ঠাতা। পাশাপাশি তিনি দারুল উম্মাহ গোরেসব্রুক, ডেগেনহাম-এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তিনি ম্যালডন ডিস্ট্রিক্ট ইসলামিক কালচার অ্যাসোসিয়েশন (যুক্তরাজ্য) এবং পলাশ সেবা ট্রাস্টের সঙ্গেও যুক্ত থেকে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তার এই মনোনয়নকে এলাকাবাসী ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। স্থানীয় কমিউনিটির অনেকেই আশা প্রকাশ করেছেন, নির্বাচিত হলে শেখ ফারুক আহমদ তার অভিজ্ঞতা ও নিষ্ঠা দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।