মহাকাশ আর্তেমিস–২ মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন নভোচারীরা

লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন মাইলফলক গড়ে Artemis II-এর নভোচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। ঘণ্টায় প্রায় ২৫,০০০ মাইল (৪০,০০০ কিমি) বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তারা যুক্তরাষ্ট্রের California উপকূলে সাগরে অবতরণ (স্প্ল্যাশডাউন) করেন।

এই মিশনে নভোচারীরা মানুষের ইতিহাসে সবচেয়ে দূর মহাকাশ ভ্রমণের রেকর্ড গড়েছেন। তারা Apollo 13-এর ১৯৭০ সালের ২,৪৮,৬৫৫ মাইল দূরত্বের রেকর্ড ছাড়িয়ে আরও প্রায় ৪,০০০ মাইল বেশি পথ অতিক্রম করেন।

বিশেষজ্ঞদের মতে, মহাকাশে দীর্ঘ সময় কাটানো শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে কঠোর প্রশিক্ষণের কারণে নভোচারীরা এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হন।

অবতরণের আগে এক সংবাদ সম্মেলনে নভোচারী Christina Koch বলেন, ফ্রিজ-ড্রাইড খাবার খাওয়া বা ব্যক্তিগত গোপনীয়তা ছাড়া টয়লেট ব্যবহারের মতো অসুবিধাগুলো সত্ত্বেও এই অভিজ্ঞতা জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। তিনি আরও জানান, সুযোগ পেলে তারা আবারও মহাকাশে যেতে প্রস্তুত।

সূত্র : বিবিসি