পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ২ মে সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী

পূর্বনির্ধারিত সূচি পরিবর্তন করে আগামী ২ মে সিলেট সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী Tarique Rahman। শনিবার সিলেটের এক অনুষ্ঠানে এ তথ্য জানান বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী Khandaker Abdul Muktadir

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে ৩০ এপ্রিল সিলেট সফরের কথা থাকলেও তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার বাঁশিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিরও উদ্বোধন করবেন তিনি।

এর আগে গত ১ এপ্রিল সিলেট সফরে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী Aminul Haque জানিয়েছিলেন, ৩০ এপ্রিল এই কর্মসূচির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সিলেট সফরের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করেন তারেক রহমান। পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২ মে’র এই সফরটি হবে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সিলেট সফর।