যুদ্ধে জড়িয়ে বেকায়দায় প্রেসিডেন্ট ট্রাম্প, হরমুজ প্রণালিতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump হরমুজ প্রণালিতে সম্ভাব্য সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি এবং পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, চূড়ান্ত চুক্তি স্বাক্ষর সম্ভব কি না তা পর্যবেক্ষণের জন্যই সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে।

তবে একই সঙ্গে ট্রাম্প স্পষ্ট করে দেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে এবং এতে কোনো শিথিলতা আনা হচ্ছে না।

আন্তর্জাতিক মহলে এ ঘোষণাকে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যদিও চূড়ান্ত সমঝোতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: Al Jazeera