দ্বৈত নাগরিকদের স্থানীয় নির্বাচনে নিষেধাজ্ঞার প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিকত্বের অধিকারী প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে পেশকৃত সুপারিশের প্রতিবাদে ভয়েস ফর জাস্টিজ ইউকের উদ্যোগে
১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার পূর্ব লন্ডনের উডহ্যাম সেন্টারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠণের সদস‍্য সচিব কে এম আবু তাহের চৌধুরী এবং পরিচালনা করেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন লেখক মাওলানা শেখ মুনাওয়ার হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলার ,ডেপুটি চেয়ার , সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার নাজির আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিভিক মেয়র সলিসিটর আলহাজ শফিকুল হক, কাউন্সিলার বদরুল হক চৌধুরী, ব্যারিস্টার আব্দুল আউয়াল তালুকদার, ব্যারিস্টার আমিন চৌধুরী, ব্যারিস্টার আলিমূল হক লিটন ও ব্যারিস্টার সেলিম খান, । কমিউনিটির অন‍্যান‍্য নেতৃবৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন -বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ রফিক উল্লাহ রফিক ,শায়েখ মাওলানা আতাউর রহমান ,ওসমানী বিমান বন্দর ক্যাম্পেইন কমিটির সদস্যসচিব এম এ রব, কমিউনিটি নেতা মোহাম্মদ নূর বকস, সাংবাদিক আমিনুর রশিদ, বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক খান জামাল নূরুল ইসলাম, সংগঠণের অর্থ সচিব মোহাম্মদ আফছর মিয়া (ছোট মিয়া), আলহাজ বুলু মিয়া প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ইসমাইল ভূঁইয়া, মোহাম্মদ নূরুল হক, আখলাকুর রহমান, আলহাজ মতছিন আলীসহ আরও অনেকে।
সভায় বক্তারা দ্বৈত নাগরিকত্বের অধিকারী প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে নির্বাচন কমিশনের করা সুপারিশের তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এ সুপারিশ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাই দ্বৈত নাগরিকত্বের অধিকারী প্রবাসী বাংলাদেশিদের নির্বাচনী অধিকার সীমিত করার যেকোনো উদ্যোগ পুনর্বিবেচনা করা প্রয়োজন।

সভা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের পরামর্শ দেওয়া হয়।

এছাড়া প্রয়োজনে এ
বিষয়টি নিয়ে বাংলাদেশে একটি ডেলিগেশন টিম পাঠানোর প্রস্তাবও করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
প্রধান অতিথির বক্তব‍্যে ব্যারিষ্টার নাজির আহমদ বলেন যে -কানাডার প্রধানমন্ত্রী তিন দেশের নাগরিক ।বাংলাদেশে বৃটিশ বাংলাদেশী বহু বিচারক রয়েছেন ।কিন্তু প্রবাসী বৃটিশ বাংলাদেশীরা কেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেনা ।সরকার এ সিদ্ধান্ত নিলে প্রবাসীদের জনরোষে পড়বে ।সরকার রেমিট‍্যান্স যোদ্ধাদের সমর্থন হারাবে ।
সভার সভাপতি কে এম আবু তাহের চৌধুরী বলেন -নির্বাচন কমিশনের এ সুপারিশ প্রত‍্যাহার না করলে দেশে বিদেশে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে ।