সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও আইনজীবী অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ আজ জুমার নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ আজ বাদ আছর গোলাপগঞ্জের বাদেপাশা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
