চরম রাজনৈতিক অস্থিরতার মুখে ব্রিটেনের প্রধানমন্ত্রী Keir Starmer পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম Daily Mail।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে স্টারমারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই পদত্যাগ হবে তার “নিজের শর্তে” এবং মর্যাদা বজায় রেখেই।
ডেইলি মেইলের দাবি, স্টারমার বুঝতে পেরেছেন যে বর্তমান রাজনৈতিক সংকট আর দীর্ঘায়িত করা সম্ভব নয়। খুব শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ের সময়সূচি ঘোষণা করতে পারেন।
বর্তমানে ক্ষমতাসীন Labour Party সরকার ব্যাপক জনঅসন্তোষের মুখে রয়েছে। স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবি, Peter Mandelson-কে ঘিরে বিতর্ক এবং দণ্ডিত যৌন অপরাধী Jeffrey Epstein-এর সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে চাপ সৃষ্টি করেছে সরকারের ওপর।
এদিকে বড় ধাক্কা আসে সাবেক স্বাস্থ্যমন্ত্রী Wes Streeting-এর পদত্যাগের ঘোষণার পর। শনিবার তিনি জানান, লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে স্টারমারকে চ্যালেঞ্জ জানাবেন। একই সঙ্গে তিনি স্টারমারকে বিদায়ের নির্দিষ্ট সময়সূচি ঘোষণার আহ্বানও জানিয়েছেন।
সূত্র: Daily Mail
