সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে, বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ ও আরাফাতের দিন পালিত হবে। এরপর ২৭ মে মুসলিমরা ঈদুল আজহার নামাজ ও কোরবানির মাধ্যমে ধর্মীয় উৎসব পালন করবেন।
সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার সঙ্গে মিল রেখে যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশেও একই দিনে ঈদুল আজহা উদ্যাপনের সম্ভাবনা রয়েছে।
মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা ত্যাগ, আনুগত্য ও আত্মত্যাগের প্রতীক হিসেবে পালিত হয়। এ দিন ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায়, কোরবানি এবং পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির মাধ্যমে দিনটি উদ্যাপন করেন।
