বিশ্বকাপ সেমিফাইনালে আজ ফ্রান্স-স্পেন, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই ইউরোপীয় পরাশক্তি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে আজ ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক জমজমাট লড়াই। শক্তিশালী দুই দল ফ্রান্সস্পেন আজ রাত (যুক্তরাজ্য টাইম) ৮:০০টায় মুখোমুখি হবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

দুই দলই দুর্দান্ত পারফরম্যান্স করে শেষ চারে জায়গা করে নিয়েছে। ফ্রান্সের আক্রমণভাগের গতি ও অভিজ্ঞতার বিপরীতে স্পেনের বল দখলভিত্তিক কৌশল ম্যাচটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

এই ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নিজেদের স্থান, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে শিরোপার দৌড় থেকে।

বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে আজকের এই হাইভোল্টেজ সেমিফাইনালের দিকে, যেখানে নির্ধারিত হবে এবারের বিশ্বকাপের দ্বিতীয় ফাইনালিস্ট।