প্রবাসীরা বিশ্বের যেখানেই থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পৃথিবীর যে দেশেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, প্রবাসীদের ভোট প্রদানকে সহজ করতে শিগগিরই ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপ…