যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার ৪ রাজনীতিবিদ সফর সঙ্গী
আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.
বাংলাদেশের জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ খবর, নীতিমালা, দুর্যোগ, উন্নয়ন ও সারাদেশে আলোচিত ঘটনা।
আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.
বিশেষ বিবেচনায় আর্থিক সংকটে পড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পুনরায় সচল করতে নতুন একটি বিশেষ ঋণ পুনর্গঠন নীতিমালা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতির আওতায় সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১০ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ পাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো।
মাত্র দুই শতাংশ ডাউন-পেমেন্টের বিপরীতে ১০ বছরের জন্য খেলাপি ঋণ নিয়মিত করা যাবে। দুই বছরের গ্রেস পিরিয়ড এবং সংশ্লিষ্ট খাতের সর্বনিম্ন সুদহারের চেয়েও এক শতাংশ কম সুদ নির্ধারণ করা যাবে। ব্যাংকগুলোই এসব …
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তাদের বদলি ও পদায়নের বড় ধরণের রদবদল হয়েছে। মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ৫৫৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন এবং অপর এক প্রজ্ঞাপনে আরও ৯৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) আরও…
ইসলামি ধারার দুর্বল ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হতে যাচ্ছে। ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশের আলোকে প্রতিটি ব্যাংকে একজন করে অস্থায়ী প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশাসকের সহযোগিতার জন্য চারজন করে কর্মকর্তা দেওয়া হবে। আগামী দুই-একদিনের মধ্যে ব্যাংকগুলোতে প্রশাসক বসানো হবে। প্রশাসক বসানোর পর ব্যাংকগুলোর বোর্ড ও ম্যানেজমেন্ট টিমকে নিষ্ক্রিয় করা হবে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ বিষয়টি অনুমোদন দিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় বো…
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলারে, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী ২৫.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। গত সপ্তাহে ১.৫ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমলেও, প্রবাসী আয়ের প্রবাহ এবং আন্তর্জাতিক সংস্থার ঋণের মাধ্যমে এটি পুনরুদ্ধার হয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাসে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ডলার, যা দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় চাকসু ভবনে এ বিতরণ কার্যক্রমের সূচনা হয়। মনোনয়নপত্র নেওয়ার শেষ সময় আগামী মঙ্গলবার বেলা সাড়ে ৩টা। জমা দেওয়া যাবে বুধবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত।
নির্বাচন কমিশন চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। নতুন করে ১ হাজার ৭৬৮ শিক্ষার্থী যুক্ত হওয়ায় বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন। তবে এ তালিকায় ছাত্র ও ছাত্রীর সংখ্যা কত, তা এখনো জানায…
বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই। আজ শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।
এছাড়া, ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জাফর নোমানী বলেন, ‘আম্মা (ফরিদা পারভীন) আজ (শনিবার) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ রাব্ব…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি পদে (ভিপি) আবদুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) ফেরদৌস আল হাসান ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস-নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা বিজয়ী হয়েছেন।শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন।
অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো.
অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। প্রথমে ঘোষণা করা হচ্ছে হলের ফলাফল।
শনিবার বিকেল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।
এর আগে গত বৃহস্পতিবার জাকসুর ভোটগ্রহণ করা হয়।২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স নেওয়া হয় সিনেট হলে। সেখানে প্রায় ৪০ ঘণ্টা ধরে ভোট গণনা চলে।এ ছাড়া ছাত্র ফ্রন্টের একটি বিভাজিত অংশ এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও ভোটগ্রহ…