বজ্রপাতে ৭ জেলায় নিহত ১২

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দিনভর পটুয়াখালী, জামালপুর, বরগুনা, ময়মনসিংহ, বাগেরহাট, রংপুর ও রাজবাড়ীতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে। পাশাপাশি পটুয়াখালীর বিভিন্ন এলাকায় গত দুই দিনে বজ্রপাতে অর্ধশতাধিক গরুর মৃত্যুর তথ্য মিলেছে।

পটুয়াখালীতে নিহত ৪

পটুয়াখালীর বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন রাঙ্গাবালীর চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদার (২২), কলাপাড়ার …

চাঁদাবাজি-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ‘কার্ড’ চান আসিফ মাহমুদ

দেশের বর্তমান পরিস্থিতিতে চাঁদাবাজি ও দুর্নীতিকে সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “দেশের যে কোনো সমস্যা সমাধানে আমাদের প্রধানমন্ত্রী একটাই কাজ করছেন, সেটা হচ্ছে কার্ড। তাই চাঁদাবাজি ও দুর্নীতি থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীকে বলবো— আমাদেরকে চাঁদাবাজ এবং দুর্নীতিবিরোধী কার্ড দেন।”

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশ…

হৃদয়–শামীম ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়

{“data”:{“pictureId”:”4FBB85D7-0D16-4292-AD44-80593B551027″,”source_platform”:”mobile_1″,”source_type”:”vicut”,”client_key”:”aw889s25wozf8s7e”,”enterFrom”:”new_image”,”region”:”GB”,”os”:”ios”,”product”:”vicut”,”editType”:”image_edit”,”capability_name”:”capcut_photo_editor”,”appVersion”:”17.5.0″},”source_type”:”vicut”,”tiktok_developers_3p_anchor_params”:”{“product”:”vicut”,”editType”:”image_edit”,”capability_name”:”capcut_photo_editor”,”os”:”ios”,”enterFrom”:”new_image”,”…

জঙ্গি হামলার শঙ্কায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

সোমবার বিমানবন্দর-সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উচ্চমাত্রার সতর্কতা জারি করে। এর অংশ হিসেবে বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী…

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার, দ্বৈত হত্যার অভিযোগে আটক একজন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা বে এলাকার জলপথ থেকে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন ধরে তাকে খুঁজে বের করতে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছিল।

রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিশ্চিত করে। উদ্ধার হওয়া দেহাবশেষ পিনেলাস কাউন্টির একটি স্থান থেকে পাওয়া যায়। হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, ইন্টারস্টেট ২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থের সংলগ্ন এলাকা, যা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্য…

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে সরকার। তারা হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক মো.

নাহিদ রানার আগুনে বোলিংয়ে দাপুটে জয়, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক জয়ে সিরিজে ফিরেছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-কে, ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দ্রুতই ফিরে যান সাইফ হাসান ও সৌম্য সরকার। তবে তৃতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত গড়ে তোলেন ১১০ রানের গুরুত্বপূর্ণ জুটি। তানজিদ ৭৬ রান করে আউট হলেও শান্ত ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মা…

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের তালিকা প্রকাশ, মনোনয়ন পেলেন না আলোচিত অনেক মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে এবারও আলোচনায় থাকা অনেক নেত্রী ও পরিচিত মুখ শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। বঞ্চিতদের তালিকায় রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম, ফারজানা সিঁথিসহ আরও অনেকে।

এছাড়া মনোনয়ন পাননি …

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু: আহত অনেক

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের পর থেকে সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের করিমগঞ্জে এসব ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অনেকে।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের পাগলাবাজার এলাকায় পুকুরে মাছ ধরার সময় হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যে তারা একটি টিনের ছাউনিতে আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে তালেব উদ্দিন (৬০) ও মিলন (৩৫) ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তা…