শতবর্ষী ঐতিহ্যের দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর নিদর্শন সুনামগঞ্জের পাগলা জামে মসজিদ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলার রায়পুর গ্রামে মহাশিং নদীর তীর ঘেঁষে রাজকীয় মহিমায় দাঁড়িয়ে আছে শতবছরের ঐতিহ্যবাহী পাগলা বড় জামে মসজিদ। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর এই মসজিদ শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বরং স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবেও পরিচিত।
১৩৩১ বঙ্গাব্দের ৫ আশ্বিন মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সম্পূর্ণ ইটের ওপর নির্মিত এই দোতলা মসজিদে কোনো রড ব্যবহার করা হয়নি—যা এর অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। প্রায় ১০ বছর সময় নিয়ে নির্মিত ৪০ ফুট উচ্চতার …