পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের কাসলমেইন স্ট্রিটের বাসিন্দা এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের তুলাপুর গ্রামের অধিবাসী জনাব মাসুকুর রহমান ইন্তেকাল করেছেন। তিনি গত মঙ্গলবার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার, ৬ ফেব্রুয়ারি মরহুমের নামাজে জানাযা পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে কলচেস্টারের গার্ডেন অব পিস কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীকে নামাজে জানাযায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে উডেহাম কাসলমেইন লোমাস ও ট্রাহরন ক্লোজ টেন্যান্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী ফজল মিয়া, সাধারণ সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী এবং ট্রেজারার হাজী রমিজ উদ্দিন এক শোকবার্তায় মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।