যুদ্ধের ছবি তুলার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে ৭০ ব্রিটিশ আটক, ১০ বছরের জেল

অনলাইন ডেস্ক: দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঙ্গরাজ্যে যুদ্ধসংক্রান্ত ছবি বা ভিডিও ধারণ ও শেয়ার করার অভিযোগে প্রায় ৭০ জন ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, এসব ছবি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সম্পর্কিত এবং এগুলো প্রচার করা দেশের “জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা”র জন্য হুমকি হিসেবে বিবেচিত।

আইন অনুযায়ী, শুধু ছবি তোলা নয়, এমন ছবি গ্রহণ বা শেয়ার করাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হতে পারে।

আটক ব্যক্তিদের মধ্যে পর্যটক, প্রবাসী এবং বিমান সংস্থার কেবিন ক্রু সদস্যরাও রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অনেককে কঠিন পরিস্থিতিতে আটক রাখা হয়েছে এবং তাদের মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত করা হচ্ছে।

সমালোচকদের মতে, দুবাইসহ UAE-এর বিভিন্ন অঞ্চল নিজেদের নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি বজায় রাখতে কঠোরভাবে এসব আইন প্রয়োগ করছে।