ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, দেশটি থেকে মার্কিন সেনা সরানোর এখনই উপযুক্ত সময়।
সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আরাগচি বলেন, ইরান সৌদি আরবকে সম্মান করে এবং দেশটিকে একটি ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে।
তিনি আরও বলেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না, ইরানের সামরিক অভিযানগুলো মূলত সেই সব শত্রু ও আগ্রাসনকারীদের বিরুদ্ধেই পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, ওই পোস্টে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন উড়োজাহাজের ছবিও যুক্ত করেন তিনি।
