লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
তুরস্কের Istanbul শহরে ইসরায়েলের কনস্যুলেটের নিকটে ঘটে যাওয়া গোলাগুলির ঘটনায় নতুন তথ্য জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। শহরের গভর্নর Davut Gül জানিয়েছেন, এই ঘটনায় একজন হামলাকারী নিহত হয়েছে এবং আরও দুজনকে “নিষ্ক্রিয়” করা হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে জানা গেছে, হামলায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি আরও জানান, হামলাকারীদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, সন্দেহভাজনদের মধ্যে অন্তত একজন এমন একটি সংগঠনের সঙ্গে যুক্ত, যারা ধর্মকে অপব্যবহার করে।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সূত্র : বিবিসি
