যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে স্টারমার জানিয়েছেন, লেবার পার্টির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে তিনি দলের পরিচালনা পর্ষদকে অনুরোধ করেছেন। তার আশা, সেপ্টেম্বরে পার্লামেন্ট পুনরায় অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা নির্বাচিত হবে।
স্টারমার বলেন, দলের নেতৃত্ব নিয়ে যে বার্তা তিনি পেয়েছেন, তা তিনি সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক জীবনে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নেওয়া হয়েছে।
তার এই ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এখন লেবার পার্টির নেতৃত্বে কে আসবেন এবং দল আগামী দিনের রাজনৈতিক কৌশল কীভাবে নির্ধারণ করবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।