হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার অভিযোগে সাকিবের বাড়িতে ভাঙচুর, আগুন

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার অভিযোগে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, রাত সাড়ে ৯টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। পরে বাড়ির স্টিলের গেটে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারা চলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তার নাম রয়েছে।