যুক্তরাজ্য প্রবাসী বোরহান উদ্দিন শফি হত্যা: লন্ডনে প্রতিবাদ, খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

লন্ডন: সিলেটের জকিগঞ্জের হাওরে প্রবাসী বোরহান উদ্দিন শফিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পূর্ব লন্ডনে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জাস্টিস ফর বোরহান’ ক্যাম্পেইন কমিটি ইউকের উদ্যোগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মারডেল স্ট্রিটস্থ মাদানী গার্লস স্কুলে এ সমাবেশ হয়।

ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং কমিউনিটি সংগঠক আবু সুফিয়ান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর …

বিদায়ী ভাষণে ইউনূস: দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান

ঢাকা: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অতীতের দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা ও দায়বদ্ধতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরকে দুর্নীতিমুক্ত করা এবং নিয়ম-মান বজায় রাখার সংস্কৃতিতে জাতিকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

তিনি বলেন, “অতীতে সীমাহীন দুর্নীতি, অসততা ও জালিয়াতি রাষ্ট্রকে পেছনে টেনেছে, আমাদের বিশ্বাসযোগ্যতা …

তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা: প্রবীণ-নবীনের সমন্বয়ে বড় পরিসরের সরকারের আভাস

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন—এমন ধারণা দলীয় অভ্যন্তরে প্রায় নিশ্চিত বলে জানা গেছে। এখন আলোচনার কেন্দ্রে রয়েছে নতুন মন্ত্রিসভার আকার ও সম্ভাব্য সদস্যদের তালিকা।

দলীয় সূত্র জানায়, আজ রাতের স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রিসভার কাঠামো, দপ্তর বণ্টন এবং শরিক দলগুলোর প্রতিনিধিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিএনপি চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে…

নতুন মন্ত্রিসভা নিয়ে জল্পনা তুঙ্গে: অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয় চান তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল মঙ্গলবার নতুন সরকারের শপথকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয়—দলের প্রথম মন্ত্রিসভা কেমন হতে যাচ্ছে এবং কারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমান তার মন্ত্রিসভা গঠনে প্রবীণ নেতৃত্বের অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের প্রতিনিধিত্বের মধ্যে ভারসাম্য রাখতে চান। সে লক্ষ্যেই পু…

মালয়েশিয়ায় পুনঃপ্রবেশে আজীবন নিষেধাজ্ঞাবাংলাদেশিসহ ১৮৪ অভবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আহমাদুল কবির | মালয়েশিয়া:

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জোহর বাহরুর পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৮৪ জন বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আইনভঙ্গের দায়ে সাজাভোগ শেষে তাদের এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।ফেরত পাঠানো বন্দিদের মধ্যে রয়েছেন— ইন্দোনেশিয়ার ৮২ জন, বাংলাদেশের ৫৯ জন, ফিলিপাইনের ১৫ জন, পাকিস্তানের ১০ জন, মিয়ানমারের ৮ জন, কম্বোডিয়ার ৪ জন, শ্রীলঙ্কার ২ জন এবং সুদান, ভারত, নিউজিল্যান্ড ও ভিয়েতনামের একজন করে নাগরি…

উইগানকে উড়িয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে আর্সেনাল

এফএ কাপের চতুর্থ রাউন্ডে দারুণ একতরফা জয়ে উইগান অ্যাথলেটিককে উড়িয়ে দিয়ে পঞ্চম রাউন্ডে জায়গা করে নিয়েছে Arsenal। ম্যাচের প্রথম ৩০ মিনিটেই চার গোল করে কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।

শুরু থেকেই লিগ ওয়ানের প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে আর্সেনাল। ১১তম মিনিটে মাঝমাঠের কাছ থেকে দুর্দান্ত থ্রু পাস দেন এবেরেচি এজে, সেটি নিয়ন্ত্রণে নিয়ে আত্মবিশ্বাসী ফিনিশে গোলরক্ষক স্যাম টিকলেকে পরাস্ত করেন নোনি মাদুয়েকে। সাত মিনিট পর আবারও এজের নিখুঁত অ্যাস…

জগন্নাথপুরে “পঁচিশের স্বাবলম্বী” কর্মসূচি সম্পন্ন: ১১ গ্রামে ১৫০টি ছাগল বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মানবিক সহায়তা ও স্বাবলম্বিতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী কর্মসূচি “পঁচিশের স্বাবলম্বী” বাস্তবায়ন করেছে সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। তিন ধাপে উপজেলার সৈয়দপুর–শাহারপাড়া ইউনিয়নের ১১টি গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে সর্বমোট ১৫০টি ছাগল বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির প্রথম ধাপে শাহজালাল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এবং দ্বিতীয় ধাপে সোনাতনপুর জনতা বাজারে আনুষ্ঠানিকভাবে ১০০টি ছাগল বিতরণ করা হয়। সর্বশেষ শনিবার (১৪ ফেব…

বিরোধ যেন প্রতিশোধে না গড়ায়—দলীয় নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান

নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ যেন প্রতিশোধ ও প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তারেক রহমান বলেন, নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এ ধরনের বিরোধ যে…

নতুন সরকার শপথের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মঙ্গলবার নতুন সরকার শপথ গ্রহণ করতে পারে এবং পরবর্তীতে সেনাবাহিনী স্বাভাবিক নিয়মে ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার সকাল ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সেনাপ্রধান বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে …

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণে প্রথা ভেঙে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি ধারণসহ চারটি বিশেষ কারণ বিবেচনায় নিয়ে প্রথা ভেঙে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড.