যুক্তরাজ্য প্রবাসী বোরহান উদ্দিন শফি হত্যা: লন্ডনে প্রতিবাদ, খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি
লন্ডন: সিলেটের জকিগঞ্জের হাওরে প্রবাসী বোরহান উদ্দিন শফিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পূর্ব লন্ডনে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জাস্টিস ফর বোরহান’ ক্যাম্পেইন কমিটি ইউকের উদ্যোগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মারডেল স্ট্রিটস্থ মাদানী গার্লস স্কুলে এ সমাবেশ হয়।
ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং কমিউনিটি সংগঠক আবু সুফিয়ান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর …