ইংল্যান্ডের এ্যাসেক্সে একটি লরির ভেতর ১২ জন পাওয়ার পর ইমিগ্রেশন অপরাধে গ্রেপ্তার
ইংল্যান্ডের এ্যাসেক্সে একটি লরির ভেতর ১২ জনকে পাওয়ার পর ইমিগ্রেশন অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতের এই ঘটনায়, হার্লো শহরের এডিনবরো ওয়েতে লরির পেছনে মানুষের উপস্থিতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার হওয়া ১১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি লরির চালকও আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে, এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অপরাধের অভিযোগ আনা হয়েছে।