কমলগঞ্জে র্যাবের অভিযানে পাঁচটি এয়ারগান উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় র্যাববের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ক্লাব বাংলা রোডের উত্তর পাশে পাত্রখোলা শ্মশান এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে এয়ারগানগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
র্যাববের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত এয়ারগান…