ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট, রিখটার স্কেলে মাত্রা ৫.৪
ভোররাতে সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে ৫.৪ মাত্রার এই ভূমিকম্পটি সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ভারতের আসাম রাজ্যের ধিং শহরের কাছে। কম্পনের প্রভাব বাংলাদেশ ছাড়িয়ে ভারত, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্ত এলাকাতেও অনুভূত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কম্পন তুলনামূলকভাবে বেশি ছিল, তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।