উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের চার আসনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
মৌলভীবাজার জেলার চারটি নির্বাচনী আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৩১ জন প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন— বিএনপি মনোনীত ধানের শ…