মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে, তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন।