খালেদা জিয়ার মৃত্যুতে শোকবই, ৭ দিন শোক পালনের ঘোষণা বিএনপির
ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এতে সমবেদনা জানাতে কূটনীতিক, বিদেশি মিশনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। মঙ্গলবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে জানানো হয়, খালেদা জিয়ার মৃত্যুতে দলীয়ভাবে আগামী সাত দিন শোক পালন করা হবে। এ উপলক্ষে বিএনপির মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কোরআন খতম ও দোয়া মাহফ…